ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশার বনগ্রাম আতারুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরি

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির বনগ্রাম আতারুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ে গত ২৩শে জুলাই রাতে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোর দল বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণী কক্ষের তালা ভেঙ্গে ৭টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় এবং অফিস কক্ষের বিভিন্ন কাগজপত্র তছনছ করে।
পরদিন শুক্রবার বিদ্যালয়ের দপ্তরী নিশিত মন্ডল বিদ্যালয়ে গেলে তালা ভেঙ্গে সিলিং ফ্যান চুরি ও অফিস কক্ষে কাগজপত্র তছনছ অবস্থায় দেখেন এবং তিনি মোবাইল ফোনে চুরির বিষয়টি প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামকে অবহিত করেন।

খবর পেয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয়ে গেলে তালা ভেঙ্গে অফিস কক্ষ এবং শ্রেণী কক্ষের মোট ৭টি সিলিং ফ্যান চুরির বিষয়টি নিশ্চিত হন। ঘটনার দিন বিদ্যালয়ের নৈশ প্রহরী কুমারেশ চন্দ্র মন্ডল ছুটিতে ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে বনগ্রাম আতারুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়নি। তবে বিদ্যালয়টির স্থাপনা নির্মাণ এবং শিক্ষক-কর্মচারীদের মাসিক সম্মানী প্রদান করতেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন।

ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের মৃত্যুর পর তার পরিবার বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাসিক সম্মানী প্রদান অব্যাহত রেখেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

পাংশার বনগ্রাম আতারুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরি

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার  :