ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পঞ্চপল্লীতে দুই ভাই হত্যায় জড়িতদের ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হবে – মৎস্য মন্ত্রী

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে কালী মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে পিটিয়ে নিহত দুই ভাইয়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি। গতকাল বুধবার (২৪ এপ্রিল) রাতে নিহতদের বাড়ি নওপাড়ার চোপেরঘাট এবং ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পঞ্চপল্লীতে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং মৎস্য মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস দেন দুইমন্ত্রী।
পরিদর্শনকালে মৎস্য মন্ত্রী আব্দুর রহমান বলেন, ‘যেভাবে তাদের পিটিয়ে মারা হয়েছে তা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচার করা হবে’।
মন্ত্রী আরও বলেন, ‘দুইজনকে পিটিয়ে হত্যা করে যারাই এই শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করেছে। তাদের আইনের মাধ্যমে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদন্ড দেওয়া হবে’।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউএনও মামনুন আহমেদ অনীক প্রমুখ।
জানা গেছে, গতকাল বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পরে বিদেশ সফর শেষে ঢাকা থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরাসরি মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে ডুমাইনের পঞ্চপল্লীতে নিহত আশরাফুল ও আসাদুলের বাড়িতে যান।
মন্ত্রী তাদের মা-বাবাসহ স্থানীয়দের সাথে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এ সময় তিনি নিহতদের পরিবারের এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধের আশ্বাস দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

error: Content is protected !!

পঞ্চপল্লীতে দুই ভাই হত্যায় জড়িতদের ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হবে – মৎস্য মন্ত্রী

আপডেট টাইম : ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :