দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
২৮৩
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
নড়াইলে ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার
নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে। পুলিশ জানায়, নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তাঁর ৪সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা করতেন। বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান।ডাকাডাকি করে না পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ভাঙ্গায় জনসমুদ্র নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।
পুলিশ জানায়, নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তাঁর ৪সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা করতেন। বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান।ডাকাডাকি করে না পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।