ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়ইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আজ ১২ অক্টোবর ২০২৩   সকাল ১১:০০ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নড়াইল পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। পুলিশ সুপার মহোদয় বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূজার নিরাপত্তা বিষয়ে সকল নির্দেশনাসমূহ পালন করতে পুলিশ ও তৃণমূল পর্যায়ে সকলকে আহবান জানান।
এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, নিরাপদ গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলেন। এছাড়া সকলকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন, গুজব না ছড়ানো ও ডিজে গান না বাজানোর জন্য পরামর্শ দেন।
সর্বোপরি কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোষ, চেয়ারম্যান, জেলা পরিষদ ও সভাপতি, নড়াইল জেলা আওয়ামী লীগ;  নিজামুদ্দিন খান নিলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, নড়াইল জেলা আওয়ামীলীগ; আঞ্জুমানারা বেগম, মেয়র নড়াইল পৌরসভা; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নড়াইল, মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; বিকাশ চন্দ্র রায়, কমাড্যান্ট, আনসার ও ভিডিপি, নড়াইল; কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা চেয়ারম্যান; অশোক কুমার কুন্ডু, সভাপতি, জেলা পূজা উদযাপন কমিটি, নড়াইল;  মলয় কুন্ডু,  সহ-সভাপতি, জেলা পূজ উদযাপন কমিটি, নড়াইল।
এছাড়া থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ,  নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণ, বিট পুলিশ কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যসহ  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরিকত্ব ও রেসিডেন্স পারমিট সহজ করতে নাপোলিতে ইতালিয়ান ভাষা পরীক্ষা সম্পন্ন

error: Content is protected !!

নড়ইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
খন্দকার সাইফুল আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :