ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় চাঁদাবাজির অভিযোগে ইউএনওর ড্রাইভারের বিরুদ্ধে মামলা

ইউএনওর নাম ভাঙ্গিয়ে বালু ও মাটি ব্যবসায়ী থেকে চাঁদা আদায় ও এক মাটি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক মনিরের মাতুব্বরের বিরুদ্ধে। এ ঘটনায় ড্রাইভারকে অভিযুক্ত করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা  করেছে ভুক্তভোগী মাটি ব্যবসায়ী।
মামলা সুত্রে জানাযায়, গত ১২ই ফেব্রুয়ারী বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের মহিলারোড সংলগ্ন তেলের পাম্পের সামনে থেকে এক মাটি ব্যবসায়ীর গাড়ি আটকে রেখে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় ড্রাইভার মনির ও তার সাঙ্গোপাঙ্গরা। ঘটনার ভুক্তভোগী উপজেলার তালমা মোড় গ্রামের ইমদাত খলিফার ছেলে মোঃ ফয়সাল খলিফা (২০) বাদি হয়ে ড্রাইভার মনির মাতুব্বর সহ অজ্ঞাত ৭/৮ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের আদালতে মামলা করে।
মামলার বাদী ফয়সাল খলিফা বলেন, আমি দীর্ঘদিন মাটি ব্যবসার সুবাদে নগরকান্দার ইউএনওর ড্রাইভার মনির আমার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছে। আমি চাদা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ ফেব্রুয়ারী বিকালে  উপজেলার মহিলা রোড পেট্রোল পাম্পের সামনে দিয়ে মাটির  ট্রলি নিয়ে পৌছানো মাত্র মনির ও তার সহযোগীরা আমার গতিরোধ করে। ও আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মনির আমাকে মারধর করে এবং আমার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মনির ও তার সহযোগীদের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারী ফরিদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি।
স্থানীয় মাটি ব্যবসায়ী আকাশ আহমেদ বলেন, ইউএনও স্যারের ভয় দেখিয়ে মনির আমার কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে আসছে। চাদা দিতে অস্বীকৃতি জানালেই মনির আমাদের হুমকি ধামকি সহ বিভিন্ন মামলার ভয় দেখায়।
ভুক্তভোগী আরেক মাটি ব্যবসায়ী মোঃ রানা বলেন, ইউএনও স্যারকে ম্যানেজ করতে মনির আমার থেকে প্রতিদিন ১ হাজার করে টাকা নেয়। যাতে করে কোনো অভিযানের আগে সে আমাদেরকে সতর্ক করতে পারে। আর এ টাকাগুলো সে ডিউটি শেষ করে প্রতিদিন সন্ধ্যার পরে মোটরসাইকেল চালিয়ে নিতে আসে। একদিন টাকা দিতে ব্যর্থ হলেই ইউএনও স্যারকে দিয়ে আমাদের মামলা দেয়।
এদিকে চাঁদা নেওয়ার কথা স্বীকার করে ড্রাইভার মনির মাতুব্বর বলেন, ইউএনও স্যারের গাড়ি চালানোর সুবাদে অনেক সময় বিভিন্ন লোকজন আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকা পয়সা দেয়। এটি নেওয়া অন্যায় হলে আর নিবো না।
এ বিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, বিষয়টি আমার কানে এসেছে। এ বিষয়ে তদন্ত  করে ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য: প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

error: Content is protected !!

নগরকান্দায় চাঁদাবাজির অভিযোগে ইউএনওর ড্রাইভারের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
মুকুল বোস, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :