ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ওসিকে অপসারণের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধনের ডাক

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসদাচারণ, দুর্ব্যবহার ও তুচ্ছ তাচ্ছিল্য করার প্রতিবাদে দৌলতপুরের বীর মুক্তিযোদ্ধগণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।আগামী ৮ এপ্রিল (সোমবার) সকাল ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে মাইকিং করা হয়েছে।

আজ (৬ এপ্রিল), শনিবার দিনভর উপজেলাব্যাপী মাইকিং করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসদাচারণ, দুর্ব্যবহার ও তুচ্ছ তাচ্ছিল্য করার ঘটনাটি অবগত করা হয়। একই সাথে বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনতাকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী।

এ বিষয়ে সেকেন্দার আলী জানান, আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই মসলেম উদ্দিনকে কিছু সন্ত্রাসীরা দিনে দুপুরে মারপিট করে। তার বিচার চেয়ে আমরা ৭-৮জন বীর মুক্তিযোদ্ধা ওসি রফিকুলের কাছে যায়। থানায় তার রুমে প্রবেশ করলে দেখি তিনি চেয়ারের উপর পা রেখে সিগারেট টানছেন। আমাদের বসতেও বলেননি তিনি। তারপরেও আমরা চেয়ারে বসে থাকি।

অনেকক্ষণ বসে থাকার পর এক পর্যায়ে তার কাছে বিষয়টি খুলে বলার চেষ্টা করলে তিনি হাতে সিগারেট টানতে টানতে আমাদের সাথে দুর্ব্যবহার ও অসদাচারণ করে তার অফিস থেকে চলে যেতে বলেন এবং কোর্টে বিচার চাইতে উপদেশ দেন।মাইকিংয়ের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমি কোনো অন্যায় কাজ করিনি।

আমি সবসময় অন্যায়ের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে। তারপরেও যদি আমার বিপক্ষে কেউ মানববন্ধন করে তাতে আমার কোন আপত্তি নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

error: Content is protected !!

দৌলতপুরে ওসিকে অপসারণের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধনের ডাক

আপডেট টাইম : ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :