ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে আগুনে পুড়ল তিন দিনমজুরের বসতবাড়ি

ছবি- প্রতীকী।

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিন দিনমজুরের বসতবাড়ি। সোমবার (৮ এপ্রিল) ভোরে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হোসেনাবাদ গড়ের পাড়া এলাকার দিনমজুর শরীফুল ইসলামের বাড়ির রান্নাঘরে সোমবার ভোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে মিঠুন হোসেন ও সেন্টু হোসেনে নামের আরও দুই দিনমজুরের বাড়িতে। এ ঘটনায় তিন পরিবারের প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থ মিঠুন হোসেনের স্ত্রী পূর্ণিমা খাতুন বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছইু নাই। ঈদের জন্য যা কেনা-কাটা করছিলাম সব পুড়ে গেছে। আমাদের সব শেষ এইকথা বলে পোড়া বাড়িতে বসে বিলাপ করতে দেখা গেছে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘরগুলো টিন ও বাঁশ দিয়ে তৈরি ছিল, পরিবার তিনটি খুবই দরিদ্র। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে এখন খোলা আকাশের নিচে তাদের দিন কাটাতে হচ্ছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম, ‘অগ্নিকান্ডে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে তিনটি পরিবারের টিনের তৈরি ঘর ও ব্যবহারের জিনিসপত্র পুড়ে গেছে। পরিবার তিনটি খুব অসহায় বলে তিনি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

error: Content is protected !!

দৌলতপুরে আগুনে পুড়ল তিন দিনমজুরের বসতবাড়ি

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :