ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলেছে ভোলায় নতুন কূপে

-ছবিঃ প্রতীকী।

ভোলার নর্থ-২ কূপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া গেছে। আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কম্পানি লিমিটেডের (বাপেক্স) তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খননকাজ শুরু হয়।

চাহিদা না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস তোলা হচ্ছে না। তবে এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মধ্যে দেশের ৪৬টি গ্যাস কূপ ওয়ার্কওভার, অনুসন্ধান ও উন্নয়নের মাধ্যমে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেয় সরকার। এই পরিকল্পনার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলার নর্থ-২ খননকাজটি করে।

গত বছর বাংলাদেশ বাপেক্স ছয়টি কূপ ওয়ার্কওভার ও অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে ৪১৪ দশমিক ১৪ বিসিএফ গ্যাসের মজুদ বাড়িয়েছে। একই সঙ্গে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাসের উৎপাদন বাড়িয়েছে ৫০ মিলিয়ন ঘনফুট।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলেছে ভোলায় নতুন কূপে

আপডেট টাইম : ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :