ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্বৃত্তরা শত্রুতা করে দুই হাজার কলাগাছ কর্তন

কুষ্টিয়ার মিরপুরে এক কৃষকের প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ১০জুন ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম ফিরোজ মন্ডল। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছে। এ ঘটনায় তার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক ফিরোজ মন্ডল অভিযোগ করে বলেন, কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় তিনি বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলেন। শত্রæতাবশত তার প্রায় দুই হাজার কলাগাছ কেটে দিয়েছেন পার্শ্ববর্তী ইউনিয়নের প্রতিপক্ষের লোকজন। এঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ফিরোজ মন্ডল বলেন, মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? গাছ তো কারো সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো?

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এ কৃষক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ সালথায় দুই সন্তানের জননী চাচীকে নিয়ে ইউপি সদস্য উধাও

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব হওয়ায় গ্রাহকের ট্রাক আটকের অভিযোগ

error: Content is protected !!

দুর্বৃত্তরা শত্রুতা করে দুই হাজার কলাগাছ কর্তন

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :