ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

থানা থেকে পালিয়েও রক্ষা পাননি আ’লীগ নেতাঃ ‘ধরে’ আনলো পুলিশ

-ফরিদপুর পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ

ফরিদপুরের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিনকে (৫১) আটক করে পুলিশ। আটকের কয়েক ঘণ্টার মধ্যে তিনি থানা থেকে কৌশলে পালিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি এই আওয়ামী লীগ নেতার।

.

মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে নাসিরউদ্দিনকে একটি মাইক্রোবাসে করে ফের থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ বলছে, পালিয়ে গোপালগঞ্জে চলে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাকে ধরে আনা হয়েছে। তবে তার পরিবারের দাবি, তিনি আত্মসমর্পণ করেছেন।

.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরউদ্দিন একজন ব্যবসায়ী। আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কে তার টিনের দোকান রয়েছে। সোমবার (১২ মে) দুপুরের দিকে দোকান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

.

এর কয়েক ঘণ্টা মধ্যে তিনি থানা থেকে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পলাতক নাসিরউদ্দিনের বড় ভাই স্থানীয় বাকাইল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবাব আলীকে থানায় নিয়ে যায় পুলিশ।

.

নাসিরউদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান বলেন, আমার ভাই রাজনীতি করেন এটা ঠিক। কিন্তু তিনি কোনো মামলার আসামি নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ভাইকে পুলিশ থানায় নেওয়ার পর তিনি ভয় পান এবং পালিয়ে যান। পরে আমার আরেক ভাইকে আটক করে পুলিশ। আমরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে থানায় আত্মসমর্পণ করার পারিবারিক সিদ্ধান্তের কথা জানাই। এরপর তিনি আত্মসমর্পণ করেন। এখন তিনি থানায় আছেন।

.

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নাসিরউদ্দিন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার তাকে আটকের পর থানা থেকে কৌশলে পালিয়ে যান।
.

তবে তিনি আত্মসমর্পণ করেননি। গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে পুলিশ তাকে ধরে এনেছে। তাকে বিস্ফোরক কিংবা অন্য কোনো আইনে গ্রেফতার দেখানো হবে তা জেলা পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, নাসিরউদ্দিনের ভাই নবাব আলী এখন পুলিশের হেফাজতে আছেন। তাকে গ্রেফতার দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া ছয় বাংলাদেশি

error: Content is protected !!

থানা থেকে পালিয়েও রক্ষা পাননি আ’লীগ নেতাঃ ‘ধরে’ আনলো পুলিশ

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :