ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রধানমন্ত্রীর উপহার

তিন হাজার কেজি আম গেল ভারতের ৬ রাজ্যে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভারতের আসাম ও মেঘালয়সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতি বছরের মতো এ বছরও ওই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্য রাজশাহীর ৩ হাজার কেজি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

গতকাল দুপুরে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল ও মনিপুরসহ উত্তর পূর্বাঞ্চলীয় ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য উপহার হিসেবে আমগুলো পাঠানো হয়।

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো আমগুলো রাজশাহী থেকে সরাসরি পিকআপ ভ্যানে করে শনিবার দুপুরের দিকে তামাবিল স্থলবন্দরে আনা হয়। কার্টনে করে আসা ৩ হাজার কেজি আমের মধ্যে ৩০০ কার্টন লেংড়া ও ৩০০ কার্টন হিমসাগর আম ছিল।

পরে গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা অমল জ্যোতি বড়ুয়া বাংলাদেশের সহকারী হাইকমিশন গৌহাটির পক্ষ থেকে আমগুলো গ্রহণ করেন। পরে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিস গৌহাটির মাধ্যমে আমগুলো আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও মনিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর উপহার

তিন হাজার কেজি আম গেল ভারতের ৬ রাজ্যে

আপডেট টাইম : ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :