ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন মরিশাসের প্রেসিডেন্ট

ঢাকা সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপণ ও তার স্ত্রী সায়ক্তা রূপণ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। গতকাল সকালে তিনি মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বলেন, ‘মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপণ সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছেন এবং শঙ্খ বাজিয়ে ও উলু ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরও পাঁচজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজ সিং রূপণ, তার স্ত্রী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন। পরিদর্শনের সময়, মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিং রূপনকে একটি উত্তরীয় পরিয়ে (উৎসবের স্কার্ফ) দিয়ে অভ্যর্থনা জানান এবং ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সর্বজনীন পূজা কমিটির রমেন মণ্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত এবং জয়ন্ত কুমার দে প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পৃথ্বীরাজসিং রূপন নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটোসেশনে যোগ দেন। সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন। উল্লেখ্য, মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’ এবং দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন মরিশাসের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :