দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
দুই দিনের সফরে শুক্রবার সকাল ৮টার পর সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বেলা ১১টার পর সেখানে পৌঁছান তিনি। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। দুই দিনের সফরে শুক্রবার সকাল ৮টার পর সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বেলা ১১টার পর সেখানে পৌঁছান তিনি। পদ্মা সেতু হয়ে জন্মভিটায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন শেখ হাসিনা। সফরসূচির অংশ হিসেবে আজই খুলনার উদ্দেশে যাত্রা করে আবার টুঙ্গিপাড়ায় ফিরবেন প্রধানমন্ত্রী। আরও পড়ুনঃ ২৮ প্রকল্প উদ্বোধন করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী পরের দিন শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ওই দিন দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা হবে।
দুই দিনের সফরে শুক্রবার সকাল ৮টার পর সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বেলা ১১টার পর সেখানে পৌঁছান তিনি।
দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।
দুই দিনের সফরে শুক্রবার সকাল ৮টার পর সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বেলা ১১টার পর সেখানে পৌঁছান তিনি।
পদ্মা সেতু হয়ে জন্মভিটায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন শেখ হাসিনা।
সফরসূচির অংশ হিসেবে আজই খুলনার উদ্দেশে যাত্রা করে আবার টুঙ্গিপাড়ায় ফিরবেন প্রধানমন্ত্রী।
পরের দিন শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
ওই দিন দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা হবে।