ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-গাম্বিয়া

-পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাংগারা যৌথ সম্মত ঘোষণায় সই করেন। -ছবিঃ সংগৃহীত।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে গাম্বিয়া, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা হবে। বাংলাদেশের সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে পাঠানো হয়। গাম্বিয়াও শান্তিরক্ষী মিশনে সুনামের সঙ্গে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর আগে সশস্ত্র বাহিনী বিভাগে দুই দেশের প্রতিনিধিরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যৌথভাবে কাজ করার প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দুই দেশের সৈন্য মোতায়েনে গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা বারোর প্রস্তাব–সংক্রান্ত একটি অনুরোধপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন মামাদু তাংগারা। পরে ওই প্রস্তাবে প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মতি দেন। জাতিসংঘের অনুমোদন সাপেক্ষে শান্তিরক্ষী মিশনে সৈন্য মোতায়েনের প্রস্তাব বাস্তবায়নে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাংগারা বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যায় জড়িত সবাইকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। রোহিঙ্গারা নিজের দেশে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরবেন। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু লেকচার সিরিজ বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার গণহত্যার মামলার প্রসঙ্গ টেনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা গণহত্যার বিচার এবং মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের নিজভূমে ফেরত পাঠানোর লক্ষ্যে গাম্বিয়া আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি, জাতিসংঘ ও বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে।

মামাদু তাংগারা বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা শুধু ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে না, বিশ্বের যেকোনো প্রান্তে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার নীতিগত প্রতিবাদ হিসেবেও ভূমিকা রাখবে।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করার ক্ষেত্রে চাপের বিষয়ে জানতে চাইলে মামাদু তাংগারা বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার মামলা নিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল না। কেননা এটি আমাদের দেশের নীতিগত সিদ্ধান্ত ছিল। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার এবং শান্তি রক্ষায় গাম্বিয়া কার্যকর ভূমিকা রাখতে চায়।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজশাহীতে ভুয়া ছাড়পত্রে বিএনপি নেতা জেলহাজতেঃ ফেঁসে যাচ্ছেন বাদী ফয়সাল

error: Content is protected !!

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-গাম্বিয়া

আপডেট টাইম : ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :