ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জনগণের সেবার বিনিময়ে কী পেলাম, তা নিয়ে ভাবি নাঃ -প্রধানমন্ত্রী

- ছবিঃ সংগৃহীত।

ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকাকালে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। এর বিনিময়ে জনগণ থেকে কী পেলেন সেটা নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই কার্যালয় উদ্বোধন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও এর জনগণের জন্য কী করতে পারলাম তা বিবেচনায় আমরা গত ১৪ বছরে দেশ ও এর জনগণের ভাগ্যের ব্যাপক পরিবর্তন করেছি।’অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। যার মাধ্যমে এই সংখ্যা ১৩৫-এ উন্নীত হয়েছে। ফলে এক-তৃতীয়াংশ তৃণমূল মানুষকে বিনা মূল্যে আধুনিক চক্ষু চিকিৎসার আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে।

তিনি বলেন, তার সরকার ও দলের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত ১৪ বছরে দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবাসহ সব ধরনের পরিষেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনায় দেশবাসী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

জনগণের সেবার বিনিময়ে কী পেলাম, তা নিয়ে ভাবি নাঃ -প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
ডেস্ক রিপোর্টঃ :