ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চীনের সহযোগিতার দ্বার এখন আরো উন্মুক্তঃ -রাষ্ট্রদূত

ব্যাপক সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যতের কারণে বেইজিং-ঢাকা সহযোগিতার দ্বার এখন আগের চেয়ে আরো উন্মুক্ত বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়ো উইন। তিনি বলেছেন, আসুন আমরা আত্মবিশ্বাস ও সাহসের সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য হাত মিলাই। চীন-বাংলাদেশ সহযোগিতাকে আরো দৃঢ় করি।

গতকাল শনিবার রাজধানীর এক হোটেলে চীনের নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চীনা দূতাবাস ও বাংলাদেশ-চীন অ্যালুমনাই অ্যাসোসিয়েশন (এবিসিএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বাংলাদেশ এবং চীনের মানুষ ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হচ্ছে। দুই দেশের মানুষের মধ্যে বন্ধন কূটনৈতিক সম্পর্কের চেয়ে অনেক পুরনো। রাষ্ট্রদূত ইয়ো উইন বলেন, চীনে নববর্ষ একটি সম্প্রীতির উৎসব। চীনের ঐতিহ্যে সম্প্রীতির শিকড় অনেক গভীরে। এজন্য সম্পর্ক রক্ষার জন্য চীনের জনগণ সম্প্রীতিকে মূল্যায়ন করে।

তিনি বলেন, বেইজিং ঘোষিত নতুন নীতি অনুযায়ী আগামী মাস থেকে চীনে যাওয়া অনেক সহজ হবে। দুই দেশের মধ্যে আরো বেশি ফ্লাইট চলাচল করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এবিসিএ’র প্রেসিডেন্ট মুন্সি ফয়েজ ও সাধারণ সম্পাদক ড. শাহাবুল হক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

চীনের সহযোগিতার দ্বার এখন আরো উন্মুক্তঃ -রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :