ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে সাপে কামড়ের ছয়দিন পর গৃহবধুর মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড়ের ছয় দিন পর বেদানা মন্ডল(৪৬)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বেদানা উপজেলার সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামের বাসিন্দা অমৃত মন্ডল(৫৮)এর স্ত্রী। বেদানার চার সন্তান রয়েছে।

অমৃত মন্ডল জানায়,গত ১৮ আগস্ট শুক্রবার ধান ক্ষেতে কাজ করছিলেন তিনি। বিকেল সারে চারটার দিকে ভাত নিয়ে ধান ক্ষেতের আইল দিয়ে আসার সময় সাপে কামড় দেয় তার স্ত্রীকে। দুই দফায় স্থানীয় ওঝা দিয়ে ঝাড় ফুক করে বিষ নামানোর পরও বেদানা সুস্থ না হলে তারা তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থতা বোধ করেন তিনি। পরেরদিন সকালের দিকে তার শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকগন অ্যান্টিভেনাম প্রদান করেন এবং তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থান অবনতি হলে ২৩ আগস্ট বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিক্যালে একদিন চিকিৎসা নেওয়ার পর কিডনি জনিত সমস্যায় বেদানার মৃত্য হয়েছে বলে জানিয়েছে ঐ হাসপাতালের ডাক্তার।

সাপে কাটা রোগীর চিকিৎসার বিসয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান বলেন,এই উপজেলাকে সাপের উপদ্রুপ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাপে কামড়ালে বেশিরভাগ মানুষ প্রথমে হাসপাতালে না এসে ওঝাার কাছে যায়। পরবর্তিতে এ সকল রোগী সময়মত হাসপাতালে না আসায় তাদেরকে সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়না। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

চরভদ্রাসনে সাপে কামড়ের ছয়দিন পর গৃহবধুর মৃত্যু

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
মোঃ মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি :