আরিফুল ইসলাম রতনঃ
নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম আর মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, “নিষিদ্ধ সংগঠনকে আর ছাড় নয়। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে সমবেত হন। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল ওয়াহেদ তালুকদার, হাবিবুর রহমান, মাহবুবুল আলম বাবুল, আবদুল কুদ্দুছ, আবদুল মোমেন শাহীন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কাসেম ডলার, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, সম্মানিত সদস্য সিরাজুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হুসাইন, সদস্যসচিব কামরুল হাসান সুমন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা যুবদল নেতা রুজেল বিশ্বাস ও আরিফুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্যসচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক শামীমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 




















