ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান রাজার অভিষেক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আইডিয়াল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরই আলম সিদ্দিকী মামুনের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস
বিভাগের প্রভাষক জাহিদুল আমিন ফিরোজের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আইডিয়াল গার্লস কলেজ জিবির নবগঠিত এডহক কমিটির সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সহিদুর রহমান ও পাংশা সরকারি কলেজের সাবেক জিএস মো. আফসার উদ্দিন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

অতিথিবৃন্দ কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখাসহ কলেজের সার্বিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল গার্লস কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পরিচিতি অনুষ্ঠিত হয়।

আইডিয়াল গার্লস কলেজ জিবির শিক্ষক প্রতিনিধি, সহকারী অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, সহকারী অধ্যাপক ইন্দিরা পাল, সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক তাসলিমা খানম, সহকারী অধ্যাপক রাশিদুল ইসলাম তপন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, কলেজ জিবির অভিভাবক সদস্যসহ কলেজের সকল বিভাগের প্রভাষক, কলেজের কর্মচারীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে পাংশার ঐতিহ্যবাহী আইডিয়াল গার্লস কলেজ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা আইডিয়াল গার্লস কলেজ জিবি’র এডহক কমিটির সভাপতি মনোনীত হন।

-পাংশার আইডিয়াল গার্লস কলেজ জিবির নবগঠিত এডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান রাজা বৃহস্পতিবার অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :