দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
২৪৬
বার পঠিত
চরভদ্রাসনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ঐ ইউনিয়নের চর হাজার বিঘা গ্রামরে আব্দুল হাই খানের বাজারে চরাঞ্চলের কৃষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃরফিকুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়ার ক্রপ সাইন্সের কর্মকর্তা রাসেদুল ইসলাম ও সুব্রত কুমার প্রমুখ। বক্তারা আসন্ন রবি মৌসুমে ভুট্রার আধুনিক জাত সম্প্রসারন এবং অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার ব্যাপারে কৃষকদের দিক নির্দেশনা প্রদান করেন। আরও পড়ুনঃ ঢাকার ডিমে মাত্রাতিরিক্ত ভারী ধাতু, বেশি ঝুঁকিতে শিশুরা এছাড়া চরাঞ্চলের কৃষকদের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে আসন্ন বোরো মৌসুমে পুরাতন জাতের ধান ব্রি-২৮,২৯ এর পরিবর্তে আধুনিক জাতের ধান ব্রি-৮৯,৯২,১০০ ও ১০২ এবং বিনা ধান ২৫ আবাদে কৃষকদের উৎসাহিত করা হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে ঐ ইউনিয়নের চর হাজার বিঘা গ্রামরে আব্দুল হাই খানের বাজারে চরাঞ্চলের কৃষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃরফিকুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়ার ক্রপ সাইন্সের কর্মকর্তা রাসেদুল ইসলাম ও সুব্রত কুমার প্রমুখ। বক্তারা আসন্ন রবি মৌসুমে ভুট্রার আধুনিক জাত সম্প্রসারন এবং অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার ব্যাপারে কৃষকদের দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া চরাঞ্চলের কৃষকদের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে আসন্ন বোরো মৌসুমে পুরাতন জাতের ধান ব্রি-২৮,২৯ এর পরিবর্তে আধুনিক জাতের ধান ব্রি-৮৯,৯২,১০০ ও ১০২ এবং বিনা ধান ২৫ আবাদে কৃষকদের উৎসাহিত করা হয়।