ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘূর্ণিঝড় মোখাঃ উপকূলে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সেবা নিশ্চিতে নির্দেশনা

দেশের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এমন পরিস্থিতিতে টেলিযোগাযোগ সেবা নির্বিঘ্ন রাখতে উপকূলীয় অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (১৩ মে) বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, উপকূলীয় এলাকায় প্রতিটি টেলিকম অপারেটরকে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অটুট রাখতে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ (ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ইত্যাদি) ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে যাতে সব ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা যায় এবং পরিস্থিতি যাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায় সেজন্য প্রতিটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে তাদের প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ চালু করার জন্য বলা হয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসির পক্ষ থেকে ১০ সদস্যের একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। এই টিম ঘূর্ণিঝড়-কবলিত এলাকাগুলোতে টেলিযোগাযোগ সেবা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের জন্য টেলিকম অপারেটরদের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যবস্থা নেবে।

এছাড়া বিটিআরসির এই টিম সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখবে। এ ছাড়া তিন সদস্যের সমন্বয়ে বিটিআরসি একটি নিয়ন্ত্রণকক্ষও চালু করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

ঘূর্ণিঝড় মোখাঃ উপকূলে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সেবা নিশ্চিতে নির্দেশনা

আপডেট টাইম : ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :