ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউপি নির্বাচন -২০২১

 গোলাগুলিতে ২ জন নিহত

বাংলাদেশ নির্বাচন কমিশন এ বছর (২০২১) ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছিল বছরের প্রথম ভাগ থেকেই । প্রথম ধাপে মোট ৩৭১ টি ইউনিয়নে ভোট হওয়ার কথা ছিল গত এপ্রিল মাসে। কিন্তু করোনার কারণে তখন ভোটগ্রহণ স্থগিত রাখা হয় ৷ পরে ২১ জুন ২০২১ তারিখে ওই ৩৭১ টির মধ্যে ২০৪ টি ইউনিয়নে নির্বাচন হয় আর ২০ সেপ্টেম্বর ভোট হয় ১৬০ টি ইউনিয়নে। প্রার্থীর মৃত্যু ও অন্যান্য কারণে ৭ টি ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।

২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি ও কক্সবাজার জেলায় দুই জনের মৃত্যুর ঘটনা ঘটে।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আবুল কালাম (৪০) নামে এক জেলে নিহত হন। গুলিবিদ্ধ হন ৪ জন।

কক্সবাজারের আরেক উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় বড়ঘোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম (৩৫) নিহত হয়েছেন।এবং আহত হইয়েছেন অন্তত ২৫ জন ।

এ ছাড়া কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীর ৫০০ ব্যালট পেপার উধাও হওয়ার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ নিয়ে বিশৃঙ্খলার এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল ছোঁড়ে উত্তেজিত জনতা।

এদিকে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধ হন।

নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই সহকারী প্রিজাইডিং অফিসার। ২০ সেপ্টেম্বর সোমবার বেলা ১ টার দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন মাহবুবুর রহমান ও মো. বেলায়েত হোসেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী হাতেনাতে তাদের আটক করে পুলিশে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ইউপি নির্বাচন -২০২১

 গোলাগুলিতে ২ জন নিহত

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
সময়ের প্রত্যাশা ডেস্ক: :