ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে ২’টি বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ টি বিদেশী পিস্তুল ৪ টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ মোঃ আব্দুর রাজ্জাক রাজু (২৬) নামে এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। আটক ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জে জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস নোটে জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি দল অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার থেকে মোঃ আব্দুর রাজ্জাক (রাজু) (২৬) কে দু’টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও মোবাইল সহ হাতেনাতে গ্রেফতার করে।

র‍্যাব আরো জানায়,আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা রহনপুর এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে একটি যাত্রিবাহী ভ্যান থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামী সোনা মসজিদ এলাকায় খুচরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত আছে বলেও স্বীকার করেন।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোমস্তাপুরে ২’টি বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :