ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে এক ছাত্রের মৃত্যু

মোঃ আবদুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে ইয়াসিন আল ইসলাম (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া কাঞ্চনতলা মহানন্দা নদীর মসজিদ ঘাটে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আল ইসলাম উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের অবসরপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কমিশনার মৃত বাইরুল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ইয়াসিন আল ইসলাম গতকাল রবিবার দুপুর ২টার দিকে বাসা থেকে লুঙ্গি ও গামছা নিয়ে মহানন্দা নদীর কাঞ্চনতলা মসজিদ ঘাটে গোসল করতে যায়। ধারণা করা হচ্ছে, গোসল করতে করতে সে যে কোনো সময় ডুবে গেছে।

এরপর বিকেল ৫টা নাগাদ তার মা দীর্ঘক্ষণ মোবাইল নম্বরে কল দিলেও রিসিভ করেনি। পরে সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ছেলে ফোনটি রিসিভ করে জানায়, মহানন্দা নদীর কাঞ্চনতলা মসজিদ ঘাটে ফোনটি বাজতে দেখে সে রিসিভ করেছে।

ঘটনাস্থলে তার পরিবারের লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তারা রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে এসে সোমবার সকাল ৯টার দিকে মহানন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে গোমস্তাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ

error: Content is protected !!

গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে এক ছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :