ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

আবদুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আগামী দিবসগুলো উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠান পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় চেতনা সম্পর্কে সচেতন করা সম্ভব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

গোমস্তাপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :