ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে আম পাড়া শুরু ও আম বাজারের উদ্বোধন

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি মৌসুমে আম বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টায় রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির লিঃ এর আয়োজন রহনপুর রেল স্টেশনের পার্শ্বে এই আম বাজারে শুভ উদ্বোধন করা হয়েছে।

.

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী প্রধান অতিথি থেকে এই আম বাজারের শুভ উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সদস্য একরামুল হক, ডা. মোঃ মতিউর রহমান, স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয় আম ব্যবসায়ী প্রমূখ।

.

রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন জানান, বাণিজ্যিক বাগানগুলোর আম এখনো পাকেনি। বাড়ির আঙিনা বা ছোট আকারে চাষ হওয়া গুটি আম ও গোপালভোগ আম কেউ কেউ বাজারে আনছেন। তবে পরিমাণ কম। এসব গুটি আম ৮০০ থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। গোপালভোগ আম ২০০০ থেকে ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, ৩১ মের পর থেকে আম বেচা-কেনা জমতে শুরু করবে।

.

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাতকরণ করা যাবে না। তবে আবহাওয়ার কারণে কোনো জাতের আম আগে পাকলে কৃষি বিভাগের সুপারিশে তারিখ পুনঃনির্ধারণ করে অনুমতি দেওয়া হবে।

.

তিনি আরও জানান, “আমে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার বন্ধে প্রশাসনের নজরদারি থাকবে। উপজেলার গুরুত্বপূর্ণ আম বাজারগুলোতে বিশেষ মনিটরিং চলবে।

.

সঠিক সময়ে আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি ব্যবসায়ী ও চাষিদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ

error: Content is protected !!

গোমস্তাপুরে আম পাড়া শুরু ও আম বাজারের উদ্বোধন

আপডেট টাইম : ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :