ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মহিলা এনজিওকর্মীর মৃত্যু

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জলাহার এলাকায় আজ সকাল ১০টা ৫ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোসাঃ মমতাজ খাতুন (৩০) নামের এক এনজিওকর্মী।

নিহত মমতাজ উপজেলার নারায়ণপুর গ্রামের মোঃ আজিজুর রহমানের মেয়ে। তিনি ওয়েভ ফাউন্ডেশন এনজিওর রামনগর, গোদাগাড়ী শাখায় কমিউনিটি মবিলাইজেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, মমতাজ খাতুন ব্যক্তিগত স্কুটিতে (রেজি. নম্বর: রাজশাহী হ-১৮-৪০৮৯) নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক সড়কের জলাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা লেগুনা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান,
“ঘটনার পর লেগুনা চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা গাড়িচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মহিলা এনজিওকর্মীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :