ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসায় রতনপুরে পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা করেছে। নিহত পরিবারের দাবি আয়ুব আলী নামে স্থানীয় এক চেয়ারম্যান ও তার ছেলেরা জসিম উদ্দিন পিটিয়ে হত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার দিবাগত রাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন কে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। মারাত্মক আহত অবস্থায় যুবককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: কামরুজ্জামান সোহেল জানান, ঐ যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় তার মৃত্যু হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কি কারণে হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোকসা থানা অফিসার ইনর্চাজ জানান  জসীম উদ্দীনের ভাই হাসিম শেখ বাদী হয়ে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ও তার তিন ছেলে সহ ১০ জনকে আসামি করে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, মামলা নম্বর-৭।
এ ব্যাপারে চেয়ারম্যান আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিহত জসীম উদ্দীন একই গ্রামেরর রওশন আলীর ছেলে ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘোষগাঁও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে লায়ন একাদশ বনাম কিং একাদশের প্রীতি ফুটবল ম্যাচ

error: Content is protected !!

খোকসায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: :