দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মুস্তাফিজুর রহমান শিমুলঃ “কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক কার্ড বিতরন এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেল ৫টার দিকে ফেনী থেকে ভার্চুয়ালি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। অনুষ্ঠানটি চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এ সময় চরভদ্রাসন উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহাদুজ্জামান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম ও উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ অহিদুজ্জামান মোল্লা প্রমুখ। এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর প্রধান,উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ,প্রান্তিক কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভার্চুয়ালি অনুষ্ঠানটি অবলোকন করেন। জানা যায় বিভিন্ন জেলা উপজেলায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চরভদ্রাসন উপজেলায় প্রথম পর্যায়ে সদর ইউনিয়নের বিএসডাঙ্গী ব্লকে ৮৪৮ জন কৃষকের মধ্যে আজ ৬০২ জন ভূমিহীন,ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের ব্যাংক একাউন্টে কৃষি উপকরন সহায়তা বাবদ পচিশ শত টাকা করে প্রদান করা হয়েছে।
মুস্তাফিজুর রহমান শিমুলঃ
“কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক কার্ড বিতরন এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেল ৫টার দিকে ফেনী থেকে ভার্চুয়ালি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। অনুষ্ঠানটি চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।
কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এ সময় চরভদ্রাসন উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহাদুজ্জামান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম ও উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ অহিদুজ্জামান মোল্লা প্রমুখ।
এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর প্রধান,উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ,প্রান্তিক কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভার্চুয়ালি অনুষ্ঠানটি অবলোকন করেন।
জানা যায় বিভিন্ন জেলা উপজেলায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চরভদ্রাসন উপজেলায় প্রথম পর্যায়ে সদর ইউনিয়নের বিএসডাঙ্গী ব্লকে ৮৪৮ জন কৃষকের মধ্যে আজ ৬০২ জন ভূমিহীন,ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের ব্যাংক একাউন্টে কৃষি উপকরন সহায়তা বাবদ পচিশ শত টাকা করে প্রদান করা হয়েছে।