ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে দিন দিন কিশোর গ্যাংয়ের আনাগোনা, দলবদ্ধ চলাফেরা ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের হেলিপ্যাড ও আশপাশের এলাকায় কিশোরদের দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জরুরি আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

সভায় সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় পুলিশের টিম সার্বক্ষণিক সজাগ রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত আছে।

তিনি বলেন, শুধু দরবার শরীফ নয়, এর আশপাশের কোনো এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দেখা গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন, কিশোর গ্যাং এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। কিশোর গ্যাংয়ের সঙ্গে কারা জড়িত এবং তাদের পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শুরুতেই কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তাই সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. আকতার হোসেন কাবুল, শহীদুল ইসলাম শাহিন, রায়হান মিয়া, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত দুদু মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

error: Content is protected !!

সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :