ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এতে মিছিল ও সমাবেশ পণ্ড হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিরাপত্তাজনিত কারণে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলেন। কিন্তু কোনো কারণ না জানিয়ে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ বলছে নিরাপত্তার কারণে মিছিল করতে দেওয়া হচ্ছে না। আমাদের অবরুদ্ধ করে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে? আমরা পুলিশের এ আচরণের তীব্র নিন্দা জানাই। এনসিপির নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করার পর শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করেন।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,নিরাপত্তার কারণে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি।

এরআগে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর মাজার প্রাঙ্গণে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় সোমবার (০৫ অক্টোবর) প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

error: Content is protected !!

কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :