ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খুলবে যোগাযোগের নতুন দুয়ার

উদ্বোধনের অপেক্ষায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক

-শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক।

শেরপুর-ময়মনসিংহ ৬৯ কিলোমিটার মহাসড়কটি দীর্ঘদিন সরু ও ভাঙাচোরা ছিল। রেল, নদীপথ না থাকায় এ এলাকার মানুষের জন্য সড়কটি ময়মনসিংহ ও ঢাকা যাওয়ার একমাত্র মাধ্যম। রাস্তাটি সরু ও ভাঙাচোরা হওয়ায় যানজট ও ধীরগতিতে যাতায়াত করতে হয়। প্রায়ই ঘটে দুর্ঘটনা। বর্তমানে মহাসড়কটির প্রস্থ ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৮ ফুট করার কাজ শেষ পর্যায়ে। কাজ পুরোপুরি সম্পন্ন হলে এ অঞ্চলে যোগাযোগের নতুন দুয়ার খুলবে।

শেরপুর ও ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে দুই বছর ধরে চলছে এই সড়কের কাজ। আগামী জুনের শেষ দিকে সড়কটি উদ্বোধন করা হবে বলে শোনা যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই সড়কটি সরকারকে বুঝিয়ে দিতে রাতদিন কাজ করছে সড়ক বিভাগ।

এ মহাসড়কের প্রস্থ দ্বিগুণ করার কাজ সম্পন্ন হলে এক ঘণ্টায় শেরপুর থেকে ময়মনসিংহে যাওয়া যাবে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ৬৯ কিলোমিটার সড়ক করতে সরকারের ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। এর মধ্যে শেরপুর থানা মোড় থেকে নকলা উপজেলার (শেরপুর অংশ) সীমান্ত বাঁশহাটি পর্যন্ত ৩০ কিলোমিটারে ৩০০ কোটি এবং ময়মনসিংহ সড়ক বিভাগ বাঁশহাটি ফুলপুর থেকে ময়মনসিংহ চীন বাংলাদেশ মৈত্রী ব্রিজ পর্যন্ত ৩৯ কিলোমিটারে খরচ হবে ৫০০ কোটি।

শেরপুর ও ময়মনসিংহ এই দুই অংশের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে সওজ বিভাগ কঠোর ছিল। কাজ চলাকালে গভীর রাতেও ঠিকাদারের সঙ্গে সড়ক বিভাগের শীর্ষ কর্তারা দেখভাল করেছেন। গাড়ি চালকরা জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকালে অনেক বিড়ম্বনা সইতে হয়েছে। এখন মজা পাচ্ছি। কমেছে সড়ক দুর্ঘটনা। কাজ শেষ হলে শেরপুর- ময়মনসিংহে আসা-যাওয়া খুব সহজ হবে। একদিকে সময় কম লাগবে আবার গাড়ির ভাড়াও কমবে। নির্মাণাধীন সড়কটি যোগাযোগে গতি আনবে।

সাধারণ মানুষ জেলায় যোগাযোগের এই উন্নয়নে সরকারের প্রশংসা করছেন। তবে রাস্তায় ডিভাইডার না থাকাকে একটি অসম্পূর্ণতা বলে মনে করছেন যাতায়াতকারীরা। এই উন্নয়নে অসংখ্য গাছ কাটা পড়েছে। পরিবেশবিদদের দাবি, রাস্তার দুই পাশে সরকারি ব্যবস্থাপনায় বৃক্ষ রোপণ করা হোক এখনই।

শেরপুর-ময়মনসিংহ সড়কের (একাংশ) ঠিকাদার মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লির স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, কাজ শেষ হওয়ার পথে। নির্ধারিত সময়ের আগেই হস্তান্তর করা হবে।

শেরপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, রাস্তাটি নিঃসন্দেহে এ এলাকার মানুষের জন্য মাইলফলক। সরকার চাইলে আসছে জুনেই সড়কটি উদ্বোধন করতে পারে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান

error: Content is protected !!

খুলবে যোগাযোগের নতুন দুয়ার

আপডেট টাইম : ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :