ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় মার্কেট ভবনের ছাদ থেকে পড়ে তমাল (১৭) নামে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার ১৩ জুন সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা ছেলেটি আত্মহত্যা করেছে। তবে তার পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত তমাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুদ রানা তুহিনের ছেলে। সে আলমডাঙ্গা পাইলট হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। দুই ভাইবোনের মধ্যে তমাল বড়। তার একটি ছোট বোন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের সমবায় মার্কেট ভবনের ছাদ থেকে নিচে পড়ে তমাল। গুরুতর আহত অবস্থায় স্থানীযরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলেন, হঠাৎ করে একটা শব্দ হয়। পরে আমরা দেখতে পাই সমবায মার্কেটের নিচে একটি ছেলে ছাদ থেকে পড়েছে। আমরা সেখানে গিয়ে দেখি তার চোখে একটি মাস্ক বাঁধা। তার নাকে রক্ত ছিল। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা তুহিন বলেন, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না। পূর্ব পরিকল্পিতভাবে কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে খুব শান্ত স্বভাবের মানুষ। আমাদের কাউকে না জানিয়ে সে কুষ্টিয়ায় কেন আসবে? আত্মহত্যাই বা কেন করবে? আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, কাটাইখানা মোড় এলাকায় সমবায় মার্কেটের ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুনঃ মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সালথার মাঝারদিয়ায় বিক্ষাভ মিছিল

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

error: Content is protected !!

কুষ্টিয়ায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :