দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেই মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৪ থেকে ৩৮ এর মধ্যে। শিশুটির বয়স ৫ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান ও স্বামী মারা যায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেই মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৪ থেকে ৩৮ এর মধ্যে। শিশুটির বয়স ৫ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান ও স্বামী মারা যায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।