ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস স্ট্যান্ডে সড়ক বিভাজন দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের দুর্ঘটনা প্রবণ খোকসা বাসস্ট্যান্ডে সড়ক বিভাজনের (রোড ডিভাইডার) দাবিতে সর্বস্তরের জনতা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীগন শনিবার সকালে খোকসা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা সড়কটিতে অবরোধ সৃষ্টি করে।প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে চলা অবরোধের ফলে বাসস্ট্যান্ডেরে দুই পাশে কয়েকশ বাস ট্রাকের লম্বা লাইন পরে যায়। এ সময় যাত্রীরা ভোগান্তির শিকার হন।
কর্মসূচি চলাকালে পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক আন্দোলন কারীদের সাথে যোগ দিয়ে একাত্বতা ঘোষনা করেন। খোকসা বাসস্ট্যান্ডে দুর্ঘটনা রোধে সড়ক বিভাজন তৈরী, অপকল্পিত ভাবে সড়ককে সংকুচিত করে তৈরী করা আইল্যান্ড অপসারণ দাবি তুলে ধরে বক্তব্য রাখেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিতা রফিক, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হামিদ, যুবলীগ নেতা বাপ্পি বিশ্বাস রাজু, মিলন খান, জুয়েল, সাগর, মিখুন, সাকিব, বিপ্লব, জাসদ নেতা তেজারত আলী প্রমুখ।
বেলা পৌনে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান খোকসা বাসস্ট্যান্ডে আন্দোলন কারীদের সাথে কথা বলতে আসেন। তারা দাবি-দাওয়ার কথা শোনে। আগামী দুই দিনের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। একই সাথে আন্দোলকারীদের দাবি সঙ্গত বলেও অভিমত প্রকাশ করেন।পরে আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ আগামী দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

error: Content is protected !!

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস স্ট্যান্ডে সড়ক বিভাজন দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ :