ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ২৫৮ মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন

সারা দেশের মতো কুষ্টিয়ায় আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসব কেন্দ্র করে পূজামণ্ডপে এখন আলোকসজ্জার কাজ চলছে। সব মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা পূজা উৎদযাপন পরিষদের দেওয়া তথ্যমতে, এ বছর কুষ্টিয়া জেলায় ২৫৮টি মণ্ডপে দূর্গোৎসব উদযাপন করা হবে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৮৩টি, খোকসা উপজেলায় ৬৪টি, কুমারখালী উপজেলায় ৬০টি, মিরপুর উপজেলায় ২৬টি, দৌলতপুর উপজেলায় ১৪টি এবং ভেড়ামারা উপজেলায় ১১টি। গত বছর জেলায় ২৪৯টি মণ্ডপে পূজা উদযাপন করা হয়।

প্রতিমা শিল্পী সাধন কুমার পাল জানান, ইতোমধ্যে প্রতিমা তৈরি শেষের দিকে। শুধু কিছু মণ্ডপে রঙ-তুলির কাজ ও ছোট ছোট কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো দুই-তিন দিনের মধ্যে হয়ে যাবে।

পূরোহিত তরুণ কুমার চক্রবর্তী বলেন, ‘আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করছি।

কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস জানান, এবার কুষ্টিয়া জেলায় ২৫৮টি মণ্ডপে দূর্গোৎসব হবে। এ অনুষ্ঠান কেন্দ্র করে প্রায় মন্দিরে প্রস্ততি নেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এএইচএম আব্দুর রকিব জানান, মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেইসঙ্গে টহল টিমও কাজ করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

কুষ্টিয়ায় ২৫৮ মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :