দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
২৯৮
বার পঠিত
-পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার বই দু'টির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রের সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন
কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রাবলী নিয়ে সম্পাদিত 'চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান' এবং এর ইংরেজি সংস্করণ 'Letters of Sheikh Mujibur Rahman' শীর্ষক দু'টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বই দু'টির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয়ের সম্পাদনা করেন। সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানান হাবিবুর রহমান। তিনি গ্রন্থ দুটি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা প্রদানের জন্য আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উভয় গ্রন্থ প্রকাশ করেছে। আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব – এমপি নিক্সন চৌধুরী
কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রাবলী নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘Letters of Sheikh Mujibur Rahman’ শীর্ষক দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বই দু’টির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয়ের সম্পাদনা করেন। সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম।
প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানান হাবিবুর রহমান। তিনি গ্রন্থ দুটি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা প্রদানের জন্য আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উভয় গ্রন্থ প্রকাশ করেছে।