ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কবিতাঃ বৈশাখ

ফাতিমা পারভীন

 

বৈশাখের এতো রুপ কে জানতো আগে?
কৃষকের মুখে হাসি উৎসবের খুশি জাগে।

বৈশাখ মাসে বাঙালি জাতি নতুন রুপে সাজে
চারদিকে আনন্দের জোয়ার ঢাকঢোল বাঁশি বাজে।

মাঠেরা সাজে সোনালি ধানে
গাছেরা পাঁকা ফলে
কলসি কাঁখে গাঁয়ের বধূ
নামছে ঘাটের জলে।
কৃষ্ণচূড়া সেজেছে যখন টুকটুকে লাল ফুলে।

শিশু কিশোর বন- বাঁদাড়ে
ঘুরছে ফলের পিছু
আম, জাম, লিচু, কাঁঠাল,
তাল, তরমুজ, আতা ফল, জামরুল সফেদা আরো অনেক কিছু!
মেলা দেখতে কিশোরীরা
পরে রঙিন শাড়ি
কিনছে কতো হাতি ঘোড়া
মাটির পুতুল হাড়ি।

কালো মেঘেরা মাঝে মাঝে
দিয়ে যায় উঁকি।
কৃষকের ধান কাটা হয় যে চরম ঝুঁকি।
কালবৈশাখীর ভয়ে কৃষাণীর নেইকো চোখে ঘুম
নাওয়া খাওয়া বাদ দিয়ে ফসল তোলার ধুম!

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কবিতাঃ বৈশাখ

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :

ফাতিমা পারভীন

 

বৈশাখের এতো রুপ কে জানতো আগে?
কৃষকের মুখে হাসি উৎসবের খুশি জাগে।

বৈশাখ মাসে বাঙালি জাতি নতুন রুপে সাজে
চারদিকে আনন্দের জোয়ার ঢাকঢোল বাঁশি বাজে।

মাঠেরা সাজে সোনালি ধানে
গাছেরা পাঁকা ফলে
কলসি কাঁখে গাঁয়ের বধূ
নামছে ঘাটের জলে।
কৃষ্ণচূড়া সেজেছে যখন টুকটুকে লাল ফুলে।

শিশু কিশোর বন- বাঁদাড়ে
ঘুরছে ফলের পিছু
আম, জাম, লিচু, কাঁঠাল,
তাল, তরমুজ, আতা ফল, জামরুল সফেদা আরো অনেক কিছু!
মেলা দেখতে কিশোরীরা
পরে রঙিন শাড়ি
কিনছে কতো হাতি ঘোড়া
মাটির পুতুল হাড়ি।

কালো মেঘেরা মাঝে মাঝে
দিয়ে যায় উঁকি।
কৃষকের ধান কাটা হয় যে চরম ঝুঁকি।
কালবৈশাখীর ভয়ে কৃষাণীর নেইকো চোখে ঘুম
নাওয়া খাওয়া বাদ দিয়ে ফসল তোলার ধুম!