ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

জাতীয় ডেস্ক: প্রকৃতির বৈচিত্র্য এবং নান্দনিক শিল্পকর্মের অপূর্ব সমাহারে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক বনসাই প্রদর্শনী। ক্ষুদ্র আকবরের মধ্যে বিশাল প্রকৃতির রূপ ফুটিয়ে তোলার এই প্রাচীন শিল্পকলা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বনসাই সোসাইটি। বিভিন্ন প্রজাতির গাছের শৈল্পিক রূপায়ণ দেখতে এবং বনসাইয়ের বৈচিত্র্যময় জগতকে কাছ থেকে উপভোগ করতে প্রতিদিন এই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমী ও সাধারণ দর্শনার্থীরা।

সম্প্রতি নগরের সিঅ্যান্ডবি মোড় এলাকার জেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি খন্দকার মুহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বনসাই শিল্পের প্রসারে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মসিদুল হক আসাদ, সাধারণ সম্পাদক নওরোশ আলী মহিম এবং সহসাধারণ সম্পাদক খন্দকার মুসলেহ উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বনসাই শিল্পকে একটি সৃজনশীল মাধ্যম হিসেবে উল্লেখ করে এর চর্চা ও প্রসার বাড়াতে তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই চার দিনের প্রদর্শনী বনসাই শিল্পীদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও প্রকৃতিপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিদিন নির্ধারিত সময়ে এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকছে এবং দর্শনার্থীরা নানা আকৃতি ও বয়সের আকর্ষণীয় সব বনসাই দেখার সুযোগ পাচ্ছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

error: Content is protected !!

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

আপডেট টাইম : ৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :