ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার

জাতীয় ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলার ফুরকুটিডাংগা গ্রামের সাঁওতাল দম্পতি রমেশ বাস্কী ও মারিয়া মুর্মু কৃষিশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁদের কোনো আবাদি জমি নেই, কেবল বসতভিটাটুকু সম্বল। দুই কন্যাসন্তান নিয়ে গঠিত চার সদস্যের এই পরিবারে বড় মেয়ের বয়স ছয় বছর এবং ছোটটির বয়স মাত্র তিন মাস। এলাকায় স্থায়ী কোনো কর্মসংস্থান না থাকায় অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলে তাঁদের কষ্টের সংসার।

একসময় বরেন্দ্র অঞ্চলের এই বিস্তীর্ণ মাঠে আমন ও বোরো ধানসহ নানা ফসলের চাষ হতো, যা থেকে বছরের চার-পাঁচ মাস কাজ পেতেন এই অঞ্চলের কৃষিশ্রমিকেরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধানের জমিগুলো আমবাগানে রূপান্তরিত হওয়ায় কাজের সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের হিসাব অনুযায়ী, সাপাহার ও পোরশা উপজেলার ফসলি মাঠের অর্ধেকের বেশি অংশ এখন আমবাগান। ফলে বছরের একটি নির্দিষ্ট সময় ছাড়া কৃষিশ্রমিকদের হাতে তেমন কোনো কাজ থাকে না।

মারিয়া মূলত আম পাড়ার মৌসুমে এক থেকে দেড় মাস কাজ পান এবং দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরিতে তাঁর কিছু সঞ্চয় হয়। অন্যদিকে স্বামী রমেশ স্থানীয়ভাবে কাজ না পেয়ে জীবিকার টানে রাজশাহী বা পঞ্চগড়ের মতো দূরের জেলায় গিয়ে পানের বরজ বা পাথর তোলার কাজ করেন। এই অনিয়মিত আয় দিয়ে সারা বছরের সংসার চালানো এবং তিন বেলা শাক-ভাত জো্টানোই এখন এই দম্পতির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অভাব-অনটন ও কাজের অনিশ্চয়তার মধ্যেও মারিয়া ও রমেশ তাঁদের দুই মেয়েকে পড়াশোনা শিখিয়ে ভবিষ্যতের সুদিন দেখতে চান। বাপ-দাদার আমল থেকে চলে আসা কৃষিকাজের এই চক্র ভেঙে মেয়েরা যেন জীবনে উন্নতি করতে পারে, সেটাই তাঁদের একমাত্র আশা। এর পাশাপাশি অভাবের তাড়নার মাঝেও সোহরাই এবং কারামপূজার মতো ঐতিহ্যবাহী উৎসবগুলো তাঁদের জীবনে নিয়ে আসে আনন্দের পসরা, যার অপেক্ষায় থাকে পুরো সাঁওতাল সম্প্রদায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

error: Content is protected !!

কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার

আপডেট টাইম : ১৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :