দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বোয়ালমারীতে পাশের হারে এগিয়ে চতুল উচ্চ বিদ্যালয়ঃ জিপিএ-৫ এ জর্জ একাডেমি
কাজী আমিনুল ইসলামঃ ফরিদপুরের বোয়ালমারীতে ২০২৬ সালের এসএসসির ফলাফলে পাশের হারে এগিয়ে আছে চতুল উচ্চ বিদ্যালয় আর জিপিএ-৫ এ এগিয়ে জর্জ একাডেমি। উপজেলায় মোট পাশের হার ৬২.২৫। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। যার মধ্যে জর্জ একাডেমির ১৯জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলা থেকে এক হাজার ৭৩৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৮০ জন পাশ করে। ৬৫৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। সবচেয়ে বেশি ৮৪.০৯ শতাংশ পাশ করে চতুল উচ্চ বিদ্যালয় থেকে। এ বিদ্যালয়ে ৪৪ জনের মধ্যে ৩৭ জন পাশ করে। ৭ জন পরীক্ষার্থী ফেল করে। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হারে পিছিয়ে প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬জন পাশ করে। পাশের হার শতকরা ১৭.৬৪ ভাগ। সর্বাধিক ১৯ জন জিপিএ-৫ পেয়েছে বোয়ালমারী জর্জ একাডেমি থেকে। জর্জ একাডেমিতে ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২০১ জন। পাশের হার ৭৮.৫১ ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ১২জন জিপিএ-৫ পেয়েছে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। এ স্কুলে ১৩১ জনের মধ্যে ৮০ জন পাশ করে। পাশের হার ৬১.০৭ ভাগ। দাখিল পরীক্ষায় পাশের হার ৪০.৬০ ভাগ। পরীক্ষায় অংশ নেয় ৪৬৮ জন পরীক্ষার্থী। পাশ করে ১৯০ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন। ভোকেশনালে পাশের হার ৩৪.৬৯ ভাগ। ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৬৮ জন। জিপিএ-৫ মাত্র...
কাজী আমিনুল ইসলামঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ২০২৬ সালের এসএসসির ফলাফলে পাশের হারে এগিয়ে আছে চতুল উচ্চ বিদ্যালয় আর জিপিএ-৫ এ এগিয়ে জর্জ একাডেমি। উপজেলায় মোট পাশের হার ৬২.২৫। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। যার মধ্যে জর্জ একাডেমির ১৯জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলা থেকে এক হাজার ৭৩৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৮০ জন পাশ করে। ৬৫৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। সবচেয়ে বেশি ৮৪.০৯ শতাংশ পাশ করে চতুল উচ্চ বিদ্যালয় থেকে। এ বিদ্যালয়ে ৪৪ জনের মধ্যে ৩৭ জন পাশ করে। ৭ জন পরীক্ষার্থী ফেল করে। জিপিএ-৫ পেয়েছে ১জন।
পাশের হারে পিছিয়ে প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬জন পাশ করে। পাশের হার শতকরা ১৭.৬৪ ভাগ। সর্বাধিক ১৯ জন জিপিএ-৫ পেয়েছে বোয়ালমারী জর্জ একাডেমি থেকে। জর্জ একাডেমিতে ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২০১ জন। পাশের হার ৭৮.৫১ ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ১২জন জিপিএ-৫ পেয়েছে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। এ স্কুলে ১৩১ জনের মধ্যে ৮০ জন পাশ করে। পাশের হার ৬১.০৭ ভাগ।
দাখিল পরীক্ষায় পাশের হার ৪০.৬০ ভাগ। পরীক্ষায় অংশ নেয় ৪৬৮ জন পরীক্ষার্থী। পাশ করে ১৯০ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন। ভোকেশনালে পাশের হার ৩৪.৬৯ ভাগ। ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৬৮ জন। জিপিএ-৫ মাত্র ১ জন।