ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এনআইডি বাধ্যতামূলক: ট্রেনের টিকিটে স্বস্তি

সারা দেশের আন্তঃনগর ট্রেনের টিকিটে গতকাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। একইসঙ্গে রেলওয়ের টিকিটিং ব্যবস্থা ও টিকিট চেকিং ব্যবস্থায় পস মেশিন চালু করা হয়েছে। তবে প্রাথমিকভাবে সারা দেশে ১০০টি পস মেশিন চালু করা হয় বলে জানা গেছে। কাউন্টার থেকে টিকিট নিতে এনআইডি কার্ড প্রদর্শন করতে হবে যাত্রীদের। আর অনলাইনে টিকিট কিনতে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া পাসপোর্ট অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেও টিকিট পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে রেলের টিকিটে কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলে মনে করে রেলপথ মন্ত্রণালয়।

গতকাল কমলাপুর রেলস্টেশনে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রেলওয়ের টিকিটিং ব্যবস্থা চালু ও টিকিট চেকিং ব্যবস্থায় পস মেশিন হস্তান্তর উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এ সময় মন্ত্রী বলেন, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমরা একাধিক কার্যক্রম হাতে নিয়েছি। এতদিন টিকিটপ্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগ ছিল, তা থেকে বের হওয়ার জন্য ‘টিকিট যার ভ্রমণ তার’ কার্যক্রম আমরা শুরু করেছি। এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকিট কিনতে পারবেন না। মন্ত্রী বলেন, ‘যাত্রীরা যাতে কোনো প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারেন সেটি করার জন্যই আমরা টিকিটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করেছি। এটিই শেষ নয়, প্রয়োজনে আমরা আরও সংস্কার করব। এখন শুধু আন্তঃনগর ট্রেনে এর ব্যবস্থা চালু করা হচ্ছে, পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও এটি কার্যকর করা হবে। এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া টিটিইদের কাছে পস মেশিন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে।’কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা যায় চট্টগ্রামেও কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ শুরু করা হয়েছে। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম স্টেশন চত্বরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজশাহীতে ভুয়া ছাড়পত্রে বিএনপি নেতা জেলহাজতেঃ ফেঁসে যাচ্ছেন বাদী ফয়সাল

error: Content is protected !!

এনআইডি বাধ্যতামূলক: ট্রেনের টিকিটে স্বস্তি

আপডেট টাইম : ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :