ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এগোচ্ছে মোখা, ভারতের ১০ রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন স্থলভাগের দিকে এগোচ্ছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর পূর্ব ও দক্ষিণ ভারতের অন্তত ১০টি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

ভারতের আবহাওয়া দপ্তরের অনুমান এই ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর ১২ মে নাগাদ তা বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপরেও তা শক্তি বাড়াবে। ১৪ মে দুপুরে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করবে এবং আস্তে আস্তে শক্তি হারাবে।

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল ছুঁয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দিচ্ছে দেশটির আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আগামী তিন দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং পরের দুদিন উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৩ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়। ১৪ মে এই পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ে। ১৪ মে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

এগোচ্ছে মোখা, ভারতের ১০ রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :