ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উন্নয়নের মূলধারার বাতিঘর শেখ হাসিনাঃ -শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, উন্নয়নের মূল ধারার বাতিঘর শেখ হাসিনা। যেখানে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, সেখানকার জন্যই অসাধারণ শেখ হাসিনা। গত শুক্রবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে’র যুগপূর্তি মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব কিছুতে শেখ হাসিনা স্বয়ংসম্পূর্ণ করেছেন। শেখ হাসিনা তার কাজের বিশালতায় নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। দেশে আজ কোনো কিছুতেই ঘাটতি নেই। আমাদের এই দেশটি যেভাবে উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আ ন ম শামীম হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক নাছরিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আমন্ত্রিত সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। চাঁদপুর প্রতিনিধি

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

উন্নয়নের মূলধারার বাতিঘর শেখ হাসিনাঃ -শিক্ষামন্ত্রী দীপু মনি

আপডেট টাইম : ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :