ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ যৌক্তিকঃ -স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।রবিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঈদুল আজহার ছুটির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

মন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই জুনের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে। আর যানজট নিরসনে পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে তারা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে যাতে শিল্প এলাকায় উদ্দেশ্যমূলক অস্থিরতা কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে। একই সঙ্গে লঞ্চের ধারণক্ষমতার বেশি যাত্রী উঠতে না দিতে ব্যবস্থা নিতে মালিকদের অনুরোধ করা হবে।
গত মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়। ঈদের ছুটি ২৭ জুন শুরু করার পক্ষে এ কমিটি। মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ যৌক্তিকঃ -স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :