ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় ঘোড় দৌড়ে হাজারো মানুষ

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা। শুক্রবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামবাসী এর আয়োজন করে। এতে ফরিদপুর, মাগুরা, নড়াইল ও যশোর জেলার ১৪টি ঘোড়া নিয়ে সহিসেরা অংশ নেন। দৌড় দেখতে বিপুলসংখ্যক মানুষের ঢল কাতলাসুর গ্রামে।

প্রতিযোগীতা দেখতে আসা উপজেলার চর বাঁকাইল গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘আগে প্রায় এই খেলা দেখতাম। এখন তেমন আয়োজন হয় না। কাজের ব্যস্ততা কাটিয়ে ঘোড় দৌড় উপভোগ করতে এসেছি। খুবই আনন্দ লাগছে।’

আয়োজক কমিটির সদস্য উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার বলেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় এখন বিলুপ্তির পথে। ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রামবাসী এ আয়োজন করেছে।’

গোলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল বাশার মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, লোহাগড়া শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়া, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজামান ইকু ও সমাজসেবক মশিয়ার রহমান প্রমুখ।

ঘোড় দৌড় প্রতিযোগীতায় পরিচালনায় ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার, আওয়ামী নেতা শাহা আলম টুটুল ও আব্দুল রাজ্জাক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ঘোড় দৌড়ে হাজারো মানুষ

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :