ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

ওবায়দুল হক মানিকঃ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এর উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন ১২ জন। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় দূতাবাসের পক্ষ থেকে শ্রম কাউন্সিলর মোঃ উল্লাহ খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

অন্যদিকে,উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। পরীক্ষায় অংশ নেন ৪৪ জন। ১ জন অনুপস্থিত ছিলেন বলে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোঃ শাহনেওয়াজ জানান।

পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের আর ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। বাংলাদেশ কনস্যুলেট দুবাইর তত্ত্ববধানে অনুষ্ঠিত পরীক্ষায় কন্স্যুলেটের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি :