ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আওয়ামী লীগে আজ থেকে কেউ ভারপ্রাপ্ত নেই

দলের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদকেরা ভারমুক্ত। অর্থাৎ পূর্ণ সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবে। অবশ্য কোন পর্যায়ের নেতারা এর আওতায় পড়বে আওয়ামী লীগ সভাপতি তা স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন, আজ থেকে সব ভারমুক্ত।

আজ রবিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বর্ধিত সভার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে এ ঘোষণা এসেছে।

বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য রাখেন কানাই লাল বিশ্বাস। বক্তব্যের শেষ পর্যায়ে দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে কানাই লাল বলেন, হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।

জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।

বৈঠকে উপস্থিত স্থানীয় পর্যায়ের একাধিক নেতা জানান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লালের পর ফ্লোর দেওয়া হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশকে। প্রধানমন্ত্রী তার নাম ঘোষণার সময় বলে ওঠেন- এও দেখছি ভারপ্রাপ্ত। ভারমুক্ত করে দিলাম। আজকে থেকে কোন ভারপ্রাপ্ত থাকবে না। সব ভারপ্রাপ্তরা ভারমুক্ত।

প্রসঙ্গত, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার গত বছর ১৭ ডিসেম্বর মারা যান। পরে এ বছর ২১ ফেব্রুয়ারি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লালকে বিশ্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

আওয়ামী লীগে আজ থেকে কেউ ভারপ্রাপ্ত নেই

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :