দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
২৮৪
বার পঠিত
আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবেঃ – হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং তাতে সব দল অংশ নেবে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১৪ জুলাই,বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অসুস্থ সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে, তারা রাজনৈতিক কোনও ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকতে ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। বিদেশিদের কাছে ধরনা দেওয়া বিএনপির রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যেকোনও সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর আমরা যদি না পারি কোনও বিদেশি এসে তা সমাধান করতে পারবে না। আরও পড়ুনঃ সাংবাদিক রুবেল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবেঃ -মাহবুবউল আলম হানিফ এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, বিএফইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং তাতে সব দল অংশ নেবে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
১৪ জুলাই,বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অসুস্থ সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে, তারা রাজনৈতিক কোনও ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকতে ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। বিদেশিদের কাছে ধরনা দেওয়া বিএনপির রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যেকোনও সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর আমরা যদি না পারি কোনও বিদেশি এসে তা সমাধান করতে পারবে না।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, বিএফইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।