ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংবাদিক রুবেল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবেঃ -মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার রহস্য ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। আজ বুধবার (১৩ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, সাংবাদিক রুবেল হত্যা মামলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে বেড়াচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়। তাই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। আর বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতেও বেশি সময় লাগবে না।

আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন হাসিবুর রহমান রুবেল। গত ৩ জুলাই রাতে কুষ্টিয়ায় নিজ অফিস থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। চারদিন পর গড়াই নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ; উদঘাটন হয়নি রহস্য।

আরও পড়ুনঃ সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন, হত্যাকারীদের গ্রেপ্তারে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম, মহাসড়ক অবরোধ, এসপি’র প্রত্যাহার দাবি

রুবেল হত্যার বিচারের দাবিতে প্রতিদিনই কুষ্টিয়ায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ১৩ জুলাই বুধবার সকাল ১১টার দিকে সাংবাদিকরা কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

error: Content is protected !!

সাংবাদিক রুবেল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবেঃ -মাহবুবউল আলম হানিফ

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :